NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

'বাইডেনের দল বর্ণবাদী, যুদ্ধবাজ', ডেমোক্র্যাট ছাড়লেন প্রেসিডেন্ট পদপ্রার্থী তুলসী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৩০ পিএম

'বাইডেনের দল বর্ণবাদী, যুদ্ধবাজ', ডেমোক্র্যাট ছাড়লেন প্রেসিডেন্ট পদপ্রার্থী তুলসী

আর্ন্তজাতিক ডেস্ক: জো বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করে দল ছাড়লেন ডেমোক্রেটিক পার্টির ২০ বছরের পুরনো সদস্য তুলসী গাব্বার্ড। তুলসী প্রথম হিন্দু আমেরিকান হিসেবে ২০২০ সালে জো বাইডেনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন।  

কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। ডেমোক্র্যাট ছাড়ার আগে সেই তুলসীই অভিযোগ করেছেন দলীয় সহকর্মী জো বাইডেনের সরকারের বিরুদ্ধে।

 

 

 

তুলসীর দাবি, বর্তমান সরকার বর্ণ বিচার করে কাজ করে। শ্বেতাঙ্গবিরোধী প্রতিবাদ বিক্ষোভকে ইন্ধন দেয়। এমনকি, বাইডেন প্রশাসনকে ধনী এবং অভিজাতদের সমাজ দ্বারা পরিচালিত যুদ্ধবাজ সরকার বলেও মন্তব্য করেছেন তুলসী।  

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এই সরকার থাকলে তা খুব শিগগিরই সে দেশকে পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাবে।

প্রায় আধঘণ্টার একটি ভিডিও পোস্ট করে দলের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক কেন ছিন্ন করলেন, তা ব্যাখ্যা করেছেন তুলসী। তাতে তিনি জানিয়েছেন, এই ডেমোক্রেটিক পার্টিকে তিনি চেনেন না। কারণ, এই দল এখন একদল যুদ্ধবাজ, কাপুরুষ এবং ক্ষমতাবানদের কুক্ষিগত। যারা প্রতি মুহূর্তে মার্কিন নাগরিকদের মধ্যে বর্ণ নিয়ে বিভাজন তৈরি করে চলেছে।  

তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকের স্বাধীনতাকে নষ্ট করে চলেছে তারা। তারা মার্কিন নাগরিকদের ঈশ্বর বিশ্বাস বা ধর্মবোধের পরোয়া করে না। পুলিশকে অকারণে ভয় দেখানোর অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং একই সঙ্গে অপরাধীদের পরোক্ষে মদদ দেয়।

তুলসী আরো বলেছেন, বাইডেন প্রশাসন সাধারণ মানুষের সরকার নয়। এই দল এবং তাদের সরকার ক্ষমতাশালী অভিজাতদের দ্বারা নিয়ন্ত্রিত।  

প্রসঙ্গত, এর আগে বারাক ওবামা প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তুলসী। তার অভিযোগ ছিল, বারাক ওবামা প্রশাসন মানতে চায় না মৌলবাদীরাই যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু।
সূত্র : আউটলুক ইন্ডিয়া।