NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

২০১৬ বিশ্বকাপ : ‘অবিস্মরণীয়’ ব্র্যাথওয়েট, আবারও বিশ্বসেরা উইন্ডিজ


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৫:২১ পিএম

>
২০১৬ বিশ্বকাপ : ‘অবিস্মরণীয়’ ব্র্যাথওয়েট, আবারও বিশ্বসেরা উইন্ডিজ

‘কার্লোস ব্র্যাথওয়েট! কার্লোস ব্র্যাথওয়েট!! রিমেম্বার দ্য নেম!’ – ইয়ান বিশপের এই ধারাভাষ্য ক্রিকেট ইতিহাসের পাতায় থাকবে বহু দিন। যে কারণে তার এই কথা বলা, সেই কারণটাও যে অবিস্মরণীয়ই! ২০১৬ বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে স্নায়ু সামলে টানা চার ছক্কায় তিনিই যে ইংলিশদের স্বপ্ন গুঁড়িয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন উইন্ডিজকে, এমন কিছুর দেখা তো হরহামেশাই মেলে না!

সেবারের ফাইনালে শেষ ওভারে উইন্ডিজের প্রয়োজন ছিল ১৯ রান। ইংলিশদের সেমিফাইনালের নায়ক বেন স্টোকস ছিলেন বল হাতে, সেমিফাইনালের বেন ‘বোথাম’ স্টোকসকে ফাইনালে বেন ‘ব্রড’ স্টোকস বানিয়ে ব্র্যাথওয়েট মেরে বসেন টানা চার ছক্কা। তাতেই অসম্ভব সমীকরণটা উইন্ডিজ মিলিয়ে ফেলে ২ বল হাতে রেখেই।

২০০৭ বাদে বাকি সব টি-টোয়েন্টি বিশ্বকাপই বাংলাদেশকে কেবল হতাশা উপহার দিয়েছে। সে আসরটাও বাড়তি আফসোসও যোগ হয়েছিল মাশরাফি বিন মর্তুজার দলের অভিজ্ঞতায়। একটু এদিক ওদিক হলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নেওয়া যেত। ভারতের বিপক্ষে তো ৩ বলে ২ রানের সমীকরণ না মেলাতে পারার আক্ষেপেও পোড়ে বাংলাদেশ!

এর আগে পড়ের দুই ম্যাচে অবশ্য নিয়মিত চিত্রটাই দেখা গেছে। ৫৫ আর ৭৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে। তবে দলের অর্জনের খাতায় ছিল সর্বোচ্চ রান সংগ্রাহকের খাতায় থাকা তামিম ইকবালের নাম, সে আসরে ২৯৫ রান করেছিলেন তিনি। আর ১২ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি ছিলেন মোহাম্মদ নবী।

আগের বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও বিরাট কোহলি ছিলেন দারুণ ছন্দে। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। যদিও দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি।