NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নয়নতারার বিয়েতে রাজকীয় খাবার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৬ এএম

>
নয়নতারার বিয়েতে রাজকীয় খাবার

নয়নতারা-ভিগনেশের বিয়ের মেন্যু ছিল একদম অন্যরকম।  তামিলনাড়ু ও কেরালার অথেনটিক খাবার দিয়েই অতিথিদের আপ্যায়ন করা হয়েছে। কোনো রকম নন-ভেজ খাবার ছিল না এ তালিকায়।

রূপকথার বিয়ে সারলেন দক্ষিণী নায়িকা নয়নতারা ও পরিচালক ভিগনেশ শিবান। কাছের মানুষদের উপস্থিতিতেই চার হাত এক হল এ জুটির। তারকা জুটির বিয়ের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শাহরুখ থেকে রজনীকান্ত, বলিউডের অসংখ্য তারকা শামিল ছিলেন এ বিয়েতে। মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসোর্টে বসেছিল এ জমকালো বিয়ের আসর।

রাজকীয় বিয়েতে ব্যাপক খাবারের আয়োজন ছিল। নয়নতারার বিয়ের মেনু কার্ড ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা দেখে জিভে জল নেটপাড়ার। নয়নতারা ও ভিগনেশ তাদের বিয়ে উপলক্ষে তামিলনাড়ু ও কেরলের কিছু অথেনটিক খাবারের আয়োজন করেছিলেন। বিয়ের প্রতিটি আইটেম ছিল হয় ভেজিরেটিয়ান নয় তো ভেগান।

খাবারের তালিকায় যা ছিল 

কাঁঠালের বিরিয়ানি, পনীর পাট্টানি কারি, অভিয়াল, মোর কোজহাম্বু, মক চিকেন চেট্টিনাদ কারি (মক চিকেন হলো উদ্ভিজ প্রোটিন থেকে তৈরি), পন্নি রাইস, চেপ্পাংকিঝাংগু পুলি কুঝাম্বু,পণ্ডু মিলাগু রসম এবং এলানির পায়াসম।

মূল কোর্সের পাশাপাশি ডেজার্টের তালিকাও বেশ লম্বা। বাদামের হালুয়া, একাধিক রকমের পায়েস থেকে আইসক্রিম- সব কিছুর বন্দোবস্ত করেছিলেন তারকা জুটি।

পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেমের কাহিনি শুরু ‘নানুম রাউড়িধান’ ছবির সেটে। ২০১৫ সাল থেকে সম্পর্কে রয়েছেন তারা। গত বছরই এই প্রেমের গল্পে শিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। তারা দুজনে লিভ ইন সম্পর্কেও ছিলেন। বৃহস্পতিবার এই জুটির প্রেম পেল কাঙ্ক্ষিত পরিণতি।