NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউজিল্যান্ডের সৈকতে ফের পাইলট তিমির মৃত্যু মিছিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৪ পিএম

নিউজিল্যান্ডের সৈকতে ফের পাইলট তিমির মৃত্যু মিছিল

আর্ন্তজাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম সমুদ্রসৈকতে আটকে পড়ে প্রায় ৫০০ পাইলট তিমি মারা গেছে। দেশটির সরকার মঙ্গলবার বলেছে যে অঞ্চলটিতে হাঙ্গরের ব্যাপক উপস্থিতির কারণে উদ্ধার প্রচেষ্টা বাতিল করা হয়েছে।

নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগ জানিয়েছে, দুটি দ্বীপের সমুদ্রসৈকতে আটকে পড়া তিমিদের কষ্টকর মৃত্যু এড়াতে তাদের দুটি দলের সহজ প্রক্রিয়ায় মৃত্যুর ব্যবস্থা করা হয়েছিল।  

এর আগে গত শুক্রবার চ্যাথাম দ্বীপে ২৫০টি পাইলট তিমি মারা যায় এবং তার তিন দিন পর পিট দ্বীপে আরো ২৪০টি তিমির মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

 

 

এই দ্বীপগুলো নিউজিল্যান্ডের মূল ভূখন্ড থেকে অনেক দূরে হওয়ায় সেখানে উদ্ধার অভিযান চালানো অসম্ভব বলে জানিয়েছে কতৃপক্ষ। অত্যন্ত মিশুক এ পাইলট তিমি ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। দলবেঁধে চলাচল করার কারণে দলের সাথীদের অনুসরণ করে এরা বিপদে পড়ে যায়।

সরকারের প্রযুক্তিগত সামুদ্রিক উপদেষ্টা ডেভ লুন্ডকুইস্ট বলেছেন, 'মানুষ এবং তিমি উভয়ের জন্য হাঙ্গর আক্রমণের ঝুঁকির কারণে আমাদের প্রশিক্ষিত উদ্ধারকারী দল  তিমিগুলোর সহজ প্রক্রিয়ায় মৃত্যুর ব্যবস্থা করেছিল। সিদ্ধান্তটি কখনই হালকাভাবে নেওয়া হয়নি, তবে এ জাতীয় ক্ষেত্রে নিরুপায় হয়ে বিকল্প হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়। '

মৃত তিমিগুলো প্রাকৃতিকভাবে পচে যাওয়ার জন্য সেখানেই রেখে দেয়া হবে বলে জানা গেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডে প্রতি বছর প্রায় ৩০০ তিমি সমুদ্র সৈকতে মারা যায়। চ্যাথাম দ্বীপপুঞ্জে একসাথে অনেক তিমি আটকে পড়া অস্বাভাবিক নয়। ১৯১৮ সালে আনুমানিক এক হাজার তিমি এখানে আটকা পড়েছিল। এ ছাড়া ২০১৭ সালে প্রায় ৭০০টি পাইলট তিমি আটকা পড়েছিল।

তিমিগুলো কেন সমুদ্র তীরে ছুটে এসে আটকা পড়ে বিজ্ঞানীদের কাছে তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে গবেষকরা মনে করেন, তিমির দল খাবারের জন্য ভুল পথে ছুটে এসে তীরে আটকা পড়ে।

গত মাসে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চল পশ্চিম তাসমানিয়ায় একটি সমুদ্র সৈকতে প্রায় ২০০ পাইলট তিমি মারা গেছে। দেশটির ওয়াইল্ডলাইফ সার্ভিস এখানে আটকে পড়া তিমিগুলোর মাত্র ৪৪ টি সমুদ্রে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত পশ্চিম তাসমানিয়ায় একটি সৈকতে প্রায় ২০০ তিমি মারা যায়। এ সময় দেশটির কর্তৃপক্ষ ৪৪টি তিমিতে পুনরায় পানিতে ভাসাতে সক্ষম হয়েছিল।

সূত্র : সিএনএন, এনডিটিভি