NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এক দিনে করোনা শনাক্ত ৪৬০ রোগীর, ২ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৪১ এএম

এক দিনে করোনা শনাক্ত ৪৬০ রোগীর, ২ জনের মৃত্যু

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৬ জনে। এ সময় ৪৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জনে।

 

 

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন। এ সময় ৫ হাজার ২০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এতে আরো উল্লেখ করা হয়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৩২৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ৩৩টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। যাদের মৃত্যু হয়েছে তারা চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা, একজন নারী, অন্যজন পুরুষ। একজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, অন্যজনের ৮০ বছরের বেশি।