NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ এএম

>
বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ

বিশ্ববিদ্যালয়গুলোতে সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল আজ (সোমবার) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।

রাষ্ট্রপ্রধান বলেন, যুগোপযোগী উচ্চশিক্ষা এখন সময়ের দাবি। শিক্ষাক্ষেত্রে পরিবর্তনশীল বিশ্বপরিস্থিতির সংযোগ ঘটাতে হবে। 

তিনি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর জোর দেন। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে এ কথা জানান।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, অবকাঠামো, শিক্ষা উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বাস্তবায়িত  সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

 

উপাচার্য বলেন, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সিন্ডিকেট মেম্বাররাই শিক্ষা কার্যক্রম তৈরি করেন না, দেশের শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়।

তিনি রাষ্ট্রপতিকে জানান, স্টুডেন্ট প্রমোশন ও সাপোর্ট সার্ভিস নামে একটি বিভাগ খোলা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের পেশাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়।

এ সময় উপাচার্যের সাথে প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার।