NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

পেলে-ম্যারাডোনাকে হারিয়ে সর্বকালের সেরা ফুটবলার হলেন মেসি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫৯ পিএম

>
পেলে-ম্যারাডোনাকে হারিয়ে সর্বকালের সেরা ফুটবলার হলেন মেসি

পেলে না ডিয়েগো ম্যারাডোনা, সর্বকালের সেরা কে? ফুটবল আলোচনায় এমন একটা বিতর্ক এক সময় চলত বেশ। তবে শেষ ১৫ বছরে এই তালিকায় যোগ হয়েছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম দুটোও। বিশেষ করে পেলে, ম্যারাডোনার সঙ্গে মেসির নামটাও বেশ জোরেশোরেই আলোচিত হয়েছে শেষ দেড় দশকে।

এবার সেই বিতর্কের ‘অবসান’ ঘটানোর একটা চেষ্টাই করল ফুটবল বিষয়ক ওয়েবসাইট ফোরফোরটু। সর্বকালের সেরা ১০০ ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি, যেখানে পেলে, ম্যারাডোনা, রোনালদোদের হারিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি।  

 

এই তালিকায় আছে ব্রাজিল কিংবদন্তি কাকা থেকে শুরুর করে আছে কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনের নাম। কাকা আছেন তালিকার ৯৮তম অবস্থানে, আর ইয়াশিন ৩১তম।

এই তালিকা যে সর্বকালের সেরার আলোচনার অবসান ঘটানোর চেয়ে বিতর্কের জন্মই বেশি দেবে তা বলাই বাহুল্য। যেমন ধরুন ব্রাজিলিয়ান রোনালদোর কথাই! ব্যালন ডি অর জিতেছেন, দলকে জিতিয়েছেন বিশ্বকাপ, ভিন্ন ভিন্ন বিশ্বকাপে সেরা গোলদাতা আর সেরা খেলোয়াড়ের পুরস্কারও আছে তার দখলে। এরপরও তার অবস্থান এই তালিকার ১০-এ। ওদিকে কিংবদন্তি জর্জ বেস্ট তাকে ছাড়িয়ে আছেন তালিকার ৭ম অবস্থানে।

আরও পড়ুন>> মেসি ৩ মাসে পরিবেশের যে ক্ষতি করেছেন, ফরাসিরা ১৫০ বছরেও তা করে না

খেলোয়াড়ি জীবনে সব শিরোপা জিতে ফেললেও মেসির হাতে এখনো বিশ্বকাপ ওঠেনি। তবে রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ীকেই এই তালিকার শীর্ষে রেখেছে ফোরফোরটু। যদিও তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকার শীর্ষ তিনেও জায়গা করে নিতে পারেননি, দুইয়ে আছেন ম্যারাডোনা, এর ঠিক পরের অবস্থানটা পেলের। চারে রোনালদো, আর পাঁচে আছেন জিনেদিন জিদান। কিংবদন্তি ইয়োহান ক্রুইফ আছেন এই তালিকার ষষ্ঠ অবস্থানে।

সর্বকালের সেরা ১০০ খেলোয়াড় খুঁজে বের করার কাজটায় ফোরফোরটুকে খড়ের গাঁদায় সুঁচ খোঁজার কাজ করতে না হলেও খেলোয়াড়দের ক্রমতালিকা ঠিক করার ক্ষেত্রে যে গলদঘর্ম হতে হয়েছে, এটা নিশ্চিত। ভবিষ্যতে এই তালিকায় কারা আসবেন, তাদের অবস্থান থাকবে কোথায়, এ নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা ভাবছি আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপের কথাই।

    এক নজরে সর্বকালের সেরা দশ খেলোয়াড়-

    ১. লিওনেল মেসি
    ২. ডিয়েগো ম্যারাডোনা
    ৩. পেলে
    ৪. ক্রিশ্চিয়ানো রোনালদো
    ৫. জিনেদিন জিদান
    ৬. ইয়োহান ক্রুইফ
    ৭. জর্জ বেস্ট
    ৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
    ৯. ফেরেনৎশ পুসকাস
    ১০. রোনালদো নাজারিও