NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১০:০০ এএম

ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে : ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক: শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্রুত এই যুদ্ধের পরিসমাপ্তি না ঘটালে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।

গতকাল শনিবার নেভাদা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাদেরকে অবশ্যই দ্রুত আলোচনায় বসার এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানাতে হবে। অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর যদি এমনটি হয় তাহলে এই বিশ্বে কোন কিছু অবশিষ্ট থাকবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেয়ার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন।

 

২০২৪ সালে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করেন। তিনি কয়েকবার বলেছেন, ২০২০ সালে যদি তিনি নির্বাচিত হতে পারতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, জো বাইডেন প্রশাসনের বিপজ্জনক বাগাড়ম্বর ইউক্রেন সংঘাতের সূচনা করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও স্কাইনিউজ