NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭৬


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫০ পিএম

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭৬

আর্ন্তজাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যানামব্রা প্রদেশে নৌকা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে ঠেকেছে। বিবিসি জানিয়েছে, শুক্রবার অ্যানামব্রা প্রদেশের ওগবারু এলাকায় অন্তত ৮০ জন যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়।

নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বন্যার পানিতে বসবাসের এলাকা ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

 

 

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি 'মর্মান্তিক' এ নৌকাডুবির ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নাইজেরিয়ার নৌপরিবহন ব্যবস্থাজুড়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়ে তিনি আরো বলেন, নিখোঁজদের সন্ধানে জরুরি পরিষেবাগুলোকে অবশ্যই সবকিছু করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নৌ পরিবহন খাতে সুরক্ষা প্রটোকল ব্যবস্থা পরীক্ষা করার জন্য সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বুহারি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দুর্ঘটনা কবলিত নৌকায় করে আরোহীরা ওগবাকুবার নকো বাজারে যাচ্ছিল। সরকারি কর্মকর্তারা জানান, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং একটি সেতুতে ধাক্কা লাগে।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার দক্ষিণ-পূর্ব সমন্বয়কারী থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য পানির স্তর অত্যন্ত বেশি ও ঝুঁকিপূর্ণ।

অ্যানামব্রার গভর্নর চার্লস সোলুডো বলেন, দুর্ঘটনাটি বাসিন্দা ও রাজ্য সরকার উভয়ের জন্যই শোকের। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি।

সূত্র : বিবিসি