NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৯ এএম

>
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া

মা পূজা বেদীর সঙ্গে আর থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের তরুণ অভিনেত্রী আলিয়া ফার্নিচারওয়ালা। মুম্বাইয়ের সেভেন বাংলোস এলাকায় নিজের জন্য আলাদা ফ্ল্যাট নিয়েছেন তিনি। সেখানেই স্বাধীনভাবে জীবন শুরু করতে চান।

ভারতীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন আলিয়া। তবে সেসব ছেড়ে হঠাৎ তার একা থাকার সিদ্ধান্ত অবাক করেছে অনেককে। বিশেষ করে, মা পূজার সঙ্গে তার সম্পর্ক এতো নিবিড় যে, তাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারতেন না আলিয়া। এখন মাকে ছাড়াই থাকবেন তিনি।

খবরটির সত্যতা নিশ্চিত করেছেন আলিয়ার মা পূজা বেদী। তিনি সংবাদমাধ্যমকে জানান, তার মেয়ে আলিয়ার নতুন ঠিকানা হতে চলেছে তার বাড়ি থেকে পনেরো মিনিটের দূরত্বে। মায়ের ছায়ায় পরিচিত হতে না চেয়ে অল্প বয়সেই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে চাইছেন আলিয়া। মা হিসেবে এতে তিনি গর্বিত।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা। তার বয়স মাত্র ২৪ বছর। ইতিমধ্যে মডেলিংয়ে জনপ্রিয়তার পাশাপাশি বলিউডেও নাম লিখিয়েছেন আলিয়া। ২০২০ সালে ‘জওয়ানি জানেমান’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি। সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নেন প্রথম সিনেমা দিয়ে। সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। এরমধ্যেই নিয়েছেন নতুন সিদ্ধান্ত। ক্যারিয়ারটাকে নিজেই গোছাতে চাইছেন তিনি। দেখা যাক শেষ পর্যন্ত কতটা সফল হন তিনি।