NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

তামিম খেলছেন জাতীয় লিগে, শুরুতে নেই মুশফিক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫৯ পিএম

>
তামিম খেলছেন জাতীয় লিগে, শুরুতে নেই মুশফিক

আজ সোমবার থেকে মিরপুরসহ সারাদেশের চার ভেন্যুতে মাঠে গড়াতে যাচ্ছে ২৪তম জাতীয় ক্রিকেট লিগের। তবে এবারের আসরে মাঠে দেখা যাবে না দেশের তারকা সব ক্রিকেটারদের। কেননা বাংলাদেশ জাতীয় দল এই মুহুর্তে রয়েছে নিউজিল্যান্ডে এরপরের গন্তব্য অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে এক প্রকার নিশ্চিত জাতীয় লিগে খেলছেন না বিশ্বকাপে দলে থাকা এসব ক্রিকেটাররা।

এদিকে বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফর থাকায় মোহাম্মদ মিঠুন-মুমিনুল হকরা থাকছেন না প্রথমদিকের কয়েক রাউন্ডে। যে কারণে বলা যায় এবারের আসরে তারকা ক্রিকেটাররা না থাকায় এক প্রকার রঙ হারাবে জাতীয় লিগের এবারের আসর। অবশ্য আশার আলো হলো প্রথম দুই রাউন্ডে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

পায়ের ইনজুরিতে ভুগছেন মুশফিকুর রহিম। এবারের জাতীয় লিগে এই ব্যাটারেরও খেলার কথা রয়েছে। কিন্তু শুরুর দিকে নিজ বিভাগ রাজশাহীর স্কোয়াডে নাম নেই তার। কবে নাগাদ কোন রাউন্ডে খেলবেন এখনো নিশ্চিত করে জানা যায়নি।  জানা গেছে প্রথমবারের মতো জাতীয় লিগে এবার মাঠে গড়াবে ডিউক বলের খেলা। 

সোমবার প্রথম দিনের টায়ার ওয়ানে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগ খেলবে রংপুর বিভাগের বিপক্ষে। একই টায়ারের আরেক ম্যাচে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট বিভাগ খেলবে চট্টগ্রামের বিপক্ষে। টায়ার টুতে আবু নাসের স্টেডিয়ামে খুলনা লড়বে ঢাকা মেট্রোর সঙ্গে। 

এদিকে রাজশাহী লড়বে বরিশালের বিপক্ষে। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সকাল সাড়ে আটটায়।