NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘অহংকার পতনের মূল’, মিমের পোস্ট ঘিরে রহস্য


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৩:৪৩ এএম

>
‘অহংকার পতনের মূল’, মিমের পোস্ট ঘিরে রহস্য

ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তার অভিনীত সিনেমা ‘পরাণ’ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বাজিমাত করেছে। যেখানে মিমের অভিনয় কুড়িয়েছে তুমুল প্রশংসা। চলতি মাসেই মুক্তি পাচ্ছে নায়িকার আরেক সিনেমা ‘দামাল’।

এরমধ্যেই কিনা শনিবার (৮ অক্টোবর) রাতে ফেসবুকে এক পোস্টে ক্ষোভে ফেটে পড়লেন মিম। পুরনো একটি প্রবাদ মনে করিয়ে দিয়ে তিনি লিখলেন, ‘অহংকার পতনের মূল...জাস্ট ওয়েট অ্যান্ড সি।’

শনিবার মধ্যরাতে কেন মিম ক্ষেপে গেলেন! কার বিরুদ্ধে তার এই প্রতিক্রিয়া? জানতে ভক্ত-শুভাকাঙক্ষীরা কৌতূহলী হয়ে ওঠেন। স্ট্যাটাসে নানা মন্তব্য করে নিজেদের আগ্রহ ও মতামত প্রকাশ করছেন ভক্তরা। কেউ টেনে আনছেন শাকিব খানকে, কেউ আবার বুবলী-পূজা চেরিকে।

তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিম বলেন, 'এটা আসলে তেমন কিছুই না। এই প্রবাদ আমার অনেক পছন্দ, তাই ফেসবুকে ভাগাভাগি করেছি। আর যদি কিছু থাকে আমার বার্তার মধ্যে, সেটা সময় হলে বলবো।'

উল্লেখ্য, ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে মিমের নতুন সিনেমা ‘দামাল’। এই সিনেমায়ও ‘পরাণ’ পরিচালক রায়হান রাফী ও অভিনেতা শরিফুল রাজকে পেয়েছেন তিনি। সঙ্গে আছেন সময়ের আরেক সফল নায়ক সিয়াম। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি প্রমুখ।