NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

কিউইদের বিপক্ষে গর্জে উঠতে মরিয়া বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০০ পিএম

>
কিউইদের বিপক্ষে গর্জে উঠতে মরিয়া বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশ দলের জন্য। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচে হারের সেই ক্ষত ভুলে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের দল। ম্যাচের আগের দিন আজ শনিবার অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গিয়েছে অধিনায়ক সাকিবকে।

গেল ম্যাচে ভ্রমণ ক্লান্তি থাকায় একাদশে ছিলেন না সাকিব। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানা যায় সাকিবকে বিশ্রামে দিয়েছিল দল। একদিন পরই আজ হেগলি ওভালের নেটে অনুশীলনে দেখা যায় সাকিবকে, করেছেন ব্যাটিং অনুশীলন। টাইগারদের ব্যাটিং কনসালট্যান্ট জেমি সিডন্সের তত্বাবধায়নে এদিন দীর্ঘ সময় ব্যাট হাতে অনুশীলন চালান বাংলাদেশ অধিনায়ক। 

ম্যাচ শুরুর আগের দিন অধিনায়ক সাকিব আজ তার ফেরিভায়েড ফেসবুক পোস্টে জানান কিউইদের বিপক্ষে গর্জে উঠতে মরিয়া টাইগাররা।

সাকিব সেখানে লেখেন, 'সময় এসেছে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার। টাইগাররা তাদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে গর্জে উঠতে মরিয়া হয়ে আছে!'

গুঞ্জন উঠেছে, আগামীকালের ম্যাচে ডাগআউটে থাকতে হতে পারে ওপেনার সাব্বির রহমানকে, সেক্ষেত্রে দলের ওপেনিং পজিশনে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। এদিকে অধিনায়ক সাকিব আল হাসান দলে ফেরায় কপাল পুড়তে যাচ্ছে নাসুম আহমেদের। কেননা বিদেশের পেসবান্ধব উইকেটে দুই বাঁহাতি স্পিনার একাদশে থাকলে সেটা মিরাকলই হবে। তবে অসম্ভব কিছুই নয় এই মুহুর্তে বাংলাদেশ দলের জন্য।

ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।