NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে মারল ইসরায়েলি সৈন্যরা


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ০৭:১৬ এএম

>
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে মারল ইসরায়েলি সৈন্যরা

অধিকৃত পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযান পরিচালনার সময় শুরু হওয়া সংঘর্ষে দুই ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার উপত্যকার জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষের সময় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, উপত্যকার সশস্ত্র ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক বন্দুকধারীকে গ্রেফতারের অভিযানের সময় ফিলিস্তিনিদের গুলিবর্ষণের মুখে পড়ে নিরাপত্তা বাহিনী।

টুইটারে দেওয়া বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ও মলতোভ ককটেল নিক্ষেপ করে কয়েক ডজন ফিলিস্তিনি। পাশাপাশি গুলিও চালায় তারা। পরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সশস্ত্র সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি সৈন্যদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত এবং ১১ জন আহত হয়েছেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের ঘাঁটি রয়েছে জেনিনে। এই শহরের আশপাশে প্রায় প্রত্যেক দিনই ইসরায়েলি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনা ঘটছে। আগামী ১ নভেম্বর ইসরায়েলের নির্বাচনের আগে পশ্চিম তীরের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি তেলআবিবের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

এক বিবৃতিতে ইসলামিক জিহাদ বলেছে, দখলদার বাহিনী যত বেশি অপরাধ সংঘটিত করবে, প্রতিরোধ আন্দোলন তত কঠোর হবে।

গত ৩১ মার্চ পশ্চিম তীরে অপারেশন ব্রেকওয়াটার নামে বিচ্ছিন্নতাবাদবিরোধী এক অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনিদের ছুরি হামলায় প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়া এই অভিযান পরিচালনা করছে তেলআবিব। মার্চে শুরু হওয়া অপারেশন ব্রেকওয়াটারে পশ্চিম তীরে এখন পর্যন্ত ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।