NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

জ্যাকসন হাইটসে মূলধারার রাজনীতিবিদদের পূজামণ্ডপ পরিদর্শন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০৮ এএম

জ্যাকসন হাইটসে মূলধারার রাজনীতিবিদদের পূজামণ্ডপ পরিদর্শন

নিউইয়র্ক: জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সার্বজনীন পুজা উৎসব কমিটি কর্তৃক স্থাপিত পুজামন্ডপ পরিদর্শন করেছেন মুলধারার রাজনীতিবিদরা। গত ৪ অক্টোবরের এই পরিদর্শনের সময় বাংলাদেশি রাজনীতিবিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। 

এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় কমগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, যুক্তরাষ্ট্র সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সহাবস্থানের দেশ। বাংলাদেশি কমিউনিটি এই দর্শনকে লালন করে। আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। 

পরিদর্শক দলেটিতে উপস্থিত ছিলেন- নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. এম মনিরুল ইসলাম, স্টেট এসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণন।

এছাড়া ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, কার্যকরী সদস্য শরাফ সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।