NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ২৩ অক্টোবর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০৯ এএম

‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ২৩ অক্টোবর

নিউইয়র্ক: ‘বাংলাদেশি আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন’(বাইটপো)’র উদ্যোগে ২৩ অক্টোবর “বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ইউনভিার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি(ওয়াস্ট)’র অডিটরিয়ামে। 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ বাহাদুর। 

 

বিশেষ অতিথি থাকবেন ‘আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’ এর সাবেক প্রেসিডেন্ট ও নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অব সোস্যাল ওয়ার্কের এমিরিটাস প্রফেসর ড. গোলাম এম মাতবর, দি ইনস্টিটিউট অব ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার (আইইই)’র নির্বাচিত প্রেসিডেন্ট ও ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির ইলেকট্রিকেল এন্ড কম্প্যুটার ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ডঃ সাইফুর রহমান, বিশ্বব্যাংকের কনসালটেন্ট ড. আনোয়ার করিম, ম্যারিল্যান্ডের কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যানোটেকনলজির ফাউন্ডার প্রেসিডেন্ট প্রফেসর ড. জামাল উদ্দিন, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ড. ফয়সাল কাদের।

এ ছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন ওয়াস্ট’র চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, সরকার কবীরুদ্দীন, প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. আমিনুর রহমান, ড. মিজানুর রহমান, ড. শোয়েব চৌধুরী প্রমুখ।

সেমিনারের সার্বিক দায়িত্ব ও পরিচালনা করবেন বাইটপোর ভাইস প্রেসিডেন্ট সাইফুল্লাহ খালেদ, সেক্রেটারি হাবিবুল্লাহ কচি ও এন্থনী পি গোমেজ। সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক, আইটি বিশেষজ্ঞ ও বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ।