NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ছুরিকাঘাতে নিহত ২, আহত ৬


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ছুরিকাঘাতে নিহত ২, আহত ৬

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস স্ট্রিপে আটজনকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। ছুরিকাহত আটজনের মধ্যে দুজনের প্রাণহানি ঘটেছে এবং ছয়জন আহত হয়েছে।  

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনার খানিক বাদেই সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ

 

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারী ফুটপাতে ব্লেড ও একটি বড় ছুরি নিয়ে প্রথমে একজনের ওপর আক্রমণ করে। পরে আরো সাতজনের ওপর হামলা চালায়।

তিনি আরো বলেন, হামলায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সন্দেহভাজন হামলাকারীকে স্থানীয়রা ধাওয়া দেন। পরে পুলিশ তাকে আটক করে। হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি লাস ভেগাসের স্থানীয় কেউ নন বলে জানিয়েছে পুলিশ।

হামলার কারণ এখনো জানা যায়নি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সূত্র : রয়টার্স।