NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে পুতিন মজা করছেন না: বাইডেন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৮ পিএম

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে পুতিন মজা করছেন না: বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: স্নায়ুযুদ্ধের পর পৃথিবী প্রথমবারের মতো মানবসভ্যতা-বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে (আরমাগেডন) পড়েছে বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির জন্য তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে জো বাইডেন আরো বলেছেন, ১৯৬২ সালে কেনেডি এবং কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে আমরা আরমাগেডনের আশঙ্কার মুখোমুখি হইনি।

ইউক্রেনে আগ্রসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্থানের পথ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি পুতিন দিয়েছেন, তা কোনো তামাশা নয়।

যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের যে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন, তা ছোট পরিসরে ও  কৌশলগতভাবে হতে পারে।

জো বাইডেন সতর্ক করে দিয়ে বলছেন, পুতিনের তরফ থেকে এ ধরনের কৌশলগত ছোট পরিসরে পরমাণু হামলাও বড় ধরনের ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে।

তিনি আরো বলেছেন, আমরা এমন একজনের মোকাবিলা করছি, যাকে আমি ভালো করে চিনি। পুতিন যখন কৌশলগত পরমাণু অস্ত্র কিংবা জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বলেন, তার মানে তিনি মজা করছেন না।

জো বাইডেন আরো বলেছেন, ভ্লাদিমির পুতিন যুদ্ধে পরাজিত হয়ে রাশিয়ায় তার ক্ষমতা অবশ্যই হারাতে চান না। সে কারণে যুদ্ধ থেকে পুতিন কীভাবে প্রস্থান করতে পারেন, তা বোঝার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন বাইডেন।
সূত্র: এনডিটিভি।