NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

রিকার্ভে বিকেএসপি ও কম্পাউন্ডে পুলিশ সেরা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০২ পিএম

>
রিকার্ভে বিকেএসপি ও কম্পাউন্ডে পুলিশ সেরা

বৃহস্পতিবার (৯ জুন) টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে বাংলাদেশ লিগ-১ শুরু হয়। খেলায় রিকার্ভ ডিভিশনে ৮টি এবং কম্পাউন্ড ডিভিশনে ৮টি দল অংশগ্রহণ করে। রিকার্ভ বিভাগে বিকেএসপি ও কম্পাউন্ড বিভাগে পুলিশ আরচ্যারি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

রিকার্ভ বিভাগে বিকেএসপি (সবুজ) ৭টি খেলার মধ্যে ৬টিতে জয় লাভ করে এবং ১টিতে পরাজিত হয়ে  ১২ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ লিগ-১ এ চ্যাম্পিয়ন হয়। আর্মি আরচ্যারী ক্লাব ৭টি খেলার মধ্যে ৫টিতে জয় লাভ করে এবং ২টিতে পরাজিত হয়ে ১০ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ হয়েছে। ১০ পয়েন্ট অর্জন করে ৩য় বাংলাদেশ আনসার। 

কম্পাউন্ড ডিভিশনে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব ৭টি খেলার মধ্যে ৬টিতে জয় লাভ করে এবং ১টিতে পরাজিত হয়ে ১২ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ লিগ-১ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজিবি ৭টি খেলার মধ্যে ৬টিতে জয় লাভ করে এবং ১টিতে পরাজিত হয়ে ১২ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ হয়। এএসপিটিএস আরচ্যারী ক্লাব ১০ পয়েন্ট অর্জন করে ৩য়, আর্মি আরচ্যারী ক্লাব ৮ পয়েন্ট অর্জন করে ৪র্থ, বিকেএসপি (সবুজ) ৮ পয়েন্ট অর্জন করে ৫ম, বাংলাদেশ আনসার ২ পয়েন্ট অর্জন করে ৬ষ্ঠ, বিকেএসপি (লাল) ২ পয়েন্ট অর্জন করে ৭ম এবং বাংলাদেশ বিমান বাহিনী কোনো পয়েন্ট অর্জন করতে পারে নি।