NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বাবাকে নিয়ে রসিকতা, শো থেকে রেগে বেরিয়ে গেলেন অভিষেক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১২ এএম

>
বাবাকে নিয়ে রসিকতা, শো থেকে রেগে বেরিয়ে গেলেন অভিষেক

বাবাকে নিয়ে কোনো রসিকতা সহ্য করবেন না অভিষেক! স্পষ্ট জানিয়ে দিলেন কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠীকে। তবে শুধু জানিয়েই ক্ষান্ত হননি, রেগে সোজা বেরিয়ে গেছেন স্টুডিও থেকে। বিচারকের আসনে বসা রীতেশ দেশমুখ ও কুশা কাপিলা অভিষেকের কাণ্ড দেখে একেবারে হতভম্ব! 

এমনই এক কাণ্ড ঘটেছে ‘কেস তো বনতা হ্যায়’ শোয়ে। যেখানে অতিথি হিসেবে এসেছিলেন অভিষেক বচ্চন। আর সেই শোয়েই কমেডিয়ান পরিতোষ হঠাৎ অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুরু করেন। পরিতোষের মুখে বাবা অমিতাভের নামে রসিকতা শুনে রীতিমতো ক্ষেপে গেলেন অভিষেক। সোজা বেরিয়ে গেলেন শো থেকে। অভিষেকের কথা, আমাকে বোকা পেয়েছেন! আমাকে নিয়ে যতখুশি রসিকতা করুন। কিন্তু বাবাকে নিয়ে নয়। মানুষকে সম্মান করতে শিখুন।

অভিষেক এমনিতে ঠান্ডা মাথার মানুষ। কখনও প্রকাশ্যে তাকে মাথা গরম করতে দেখা যায়নি। তবে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা রীতিমতো অবাক হয়েছেন। প্রায় সবাই অভিষেকের সঙ্গে একমত।

অভিষেক বরাবরই বলিউডে আন্ডাররেটেড। বক্স অফিসে সব সময় হয়তো জনপ্রিয়তা পায়নি তার সব ছবি। তবু তার অভিনীত অধিকাংশ ছবিই প্রশংসা কুড়িয়েছে। সিরিয়াস চরিত্র কিংবা কমেডি, সব ছবিতেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু তবু বলিউডে অবস্থান তৈরি করতে পারেননি তিনি। এরইমধ্যে ওয়েব সিরিজেও পা রেখেছেন অভিষেক।