NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০২ পিএম

>
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ক্রাইস্টচার্চে আর কয়েক মিনিট পরই শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে নিজেদের প্রস্তুতিটাকে আরেকটু ঝালিয়ে নেওয়ার লক্ষ্যই তিন দেশের। সে কারণে এই সিরিজটাকে তিন দলই দেখছে বেশ গুরুত্ব দিয়ে।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু এই টুর্নামেন্টের। স্বাগতিক হলেও প্রথম ম্যাচে মাঠে নামছে না নিউজিল্যান্ড। সেই ম্যাচে টসভাগ্য সঙ্গ দিয়েছে বাংলাদেশকে। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টস করতে যাওয়া নুরুল হাসান জিতেছেন টসে, নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

    বাংলাদেশ একাদশ:
    নুরুল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

    পাকিস্তান একাদশ:
    বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।