NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পাল্টাপাল্টি ৪২টি যুদ্ধবিমান ওড়াল উত্তর-দক্ষিণ কোরিয়া


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ পিএম

>
পাল্টাপাল্টি ৪২টি যুদ্ধবিমান ওড়াল উত্তর-দক্ষিণ কোরিয়া

একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এক ডজন যুদ্ধবিমান উড়িয়ে বোমা হামলার মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের এই যুদ্ধবিমানের মহড়ার প্রতিক্রিয়ায় কোরীয় দ্বীপের প্রতিবেশি দক্ষিণ কোরিয়াও অন্তত ৩০টি যুদ্ধবিমান উড়িয়েছে।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, আন্তঃকোরীয় আকাশ সীমানার উত্তরে মহড়ার আদলে আটটি যুদ্ধবিমান এবং চারটি বোমারু বিমান উড়িয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের সামরিক বাহিনী আকাশ থেকে ভূপৃষ্ঠে গোলাবর্ষণের মহড়া চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার বোমা হামলার বিরল এই মহড়ার পর দক্ষিণ কোরিয়ায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। উত্তরের মহড়ার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে অন্তত ৩০টি যুদ্ধবিমান মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এসব যুদ্ধবিমান অত্যন্ত সুরক্ষিত সীমান্ত এলাকার আকাশে টহল দিয়েছে বলে দক্ষিণের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। 

কোরীয় উপকূলে মার্কিন বিমানবাহী রণতরী পুনরায় মোতায়েনের নিন্দা এবং নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের মাত্র এক ঘণ্টা পর উত্তর কোরিয়া বৃহস্পতিবার জাপানের দিকে সমুদ্রে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ওয়াশিংটন এবং সিউলের কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া চলতি বছরে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে দেশটির বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে। এছাড়া উত্তর কোরিয়া ২০১৭ সালের পর বর্তমানে তার প্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে।