NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইরানে বিক্ষোভ : ছড়িয়ে পড়ছে প্রতিবাদের নানা ভিডিও


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০২ পিএম

ইরানে বিক্ষোভ : ছড়িয়ে পড়ছে প্রতিবাদের নানা ভিডিও

আর্ন্তজাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের চলমান বিক্ষোভের নতুন বেশ কয়েকটি ভিডিও ছড়িয়েছে। এর মধ্যে একটিতে আধাসামরিক বাহিনী বাসিজ ফোর্সের এক সদস্যের সামনে মারমুখী ভঙ্গিতে দেখা যায় বিক্ষোভরত স্কুলছাত্রীদের।

ইরানে বাসিজ আগে থেকেই ভীতি-জাগানিয়া বাহিনী হিসেবে পরিচিত। দেশটিতে চলমান প্রতিবাদ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করতে দেখা গেছে বাসিজকে।

নতুন এক ভিডিওতে দেখা যায়, একদল ছাত্রী মাথার কাপড় খুলে ছুড়ে ফেলে এবং বাসিজ সদস্যকে উদ্দেশ করে চিৎকার করে ‘দূর হও বাসিজি’ বলে। জানা গেছে, ছাত্রীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরো ভিডিও ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি ‘স্বৈরাচারীর মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছে, রাস্তার গাড়ির পাশ দিয়ে ছুটছে কিশোরীদের দল এবং স্কুলছাত্রীরা ‘স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা’ স্লোগান দিতে দিতে মাথার কাপড় খুলে ফেলছে।

একটি ভিডিওতে দেখা গেছে, এক শিক্ষক স্কুল প্রাঙ্গণে প্রতিবাদরত ছাত্রীদের মাথা না ঢাকলে বহিষ্কার করা হবে বলে সাবধান করে দিচ্ছেন। ইরানের কারাজ শহরে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, স্কুলছাত্রীরা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো এক ব্যক্তির কাছ থেকে দৌড়ে পালাচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সাদা পোশাকে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্য।

‘সঠিকভাবে’ হিজাব পরা নিয়ে বিরোধের জেরে আটক হওয়ার পর পুলিশি হেফাজতে তরুণী মাশা আমিনির (২২) মৃত্যুতে ইরানে প্রতিবাদের ঝড় বইছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ বিষয়ে প্রথম করা প্রকাশ্য মন্তব্যে এ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন।

সূত্র : বিবিসি।