NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

বিদেশি বিনিয়োগকারীদের জন্য কাঙ্ক্ষিত গন্তব্য বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ এএম

>
বিদেশি বিনিয়োগকারীদের জন্য কাঙ্ক্ষিত গন্তব্য বাংলাদেশ

‘বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন কাঙ্ক্ষিত গন্তব্য’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে প্রথম অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

ড. মোমেন বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট, বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তরসহ অন্যান্য বিষয়ে বেসরকারি খাতকে সরাসরি সহায়তা দিচ্ছে সরকার। বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল করে তাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ ও মানসম্পন্ন অবকাঠামো নিশ্চিত করছে। কীভাবে আরও বিদেশি বিনিয়োগ আনা যায়, সেই প্রচেষ্টা করে যাচ্ছে সরকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় জনকূটনীতি ও অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছে। আমরা রোডম্যাপ অনুযায়ী কাজ করছি। বিদেশিদের কাছে বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত জায়গা।

এ সময় তিনি বাংলাদেশের সুনীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি ইউক্রেনে চলমান পরিস্থিতি টেনে বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বলে দিচ্ছে আমরা একে-অপরের ওপর নির্ভরশীল। কোনো একটা দেশ খারাপ অবস্থায় পড়লে তার প্রভাব আমাদেরও প্রভাবিত করে।’

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, আমাদের বর্তমানে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ৪২ বিলিয়ন ডলার। দেশের প্রবৃদ্ধি বাড়ছে এবং এটি ধরে রাখতে হলে বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ বেসরকারি খাত প্রয়োজন। বর্তমানে ১৫০ কোটি ডলারের আইটি পণ্য বাংলাদেশ রপ্তানি করছে এবং এটি ৫০০ কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা আছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত প্রথম অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ চলবে আগামী শনিবার (১১ জুন) পর্যন্ত।