NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

‘আমরা ফাইভজি যুগে আছি, ইভিএমে ভোট হলে সমস্যা কোথায়’


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ১০:৪৫ এএম

‘আমরা ফাইভজি যুগে আছি, ইভিএমে ভোট হলে সমস্যা কোথায়’

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, ‘আমরা অবশ্যই নির্বাচন করব। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হলেও নির্বাচন করব। সারা বিশ্বে ইভিএমে নির্বাচন চলছে। যখন আমরা ফাইভজি ব্যবহার করছি, সেখানে ইভিএম ব্যবহার করতে সমস্যা কী?’

আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ফার্সে জাতীয় পার্টির দশম কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনে বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘সারা বিশ্বে এখন ইভিএমে নির্বাচন হচ্ছে। কাজেই আমাদের দেশে এটা হবে এটা তো নতুন কথা নয়। এখানে যারা নির্বাচনে জয় পায় তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা হেরে যায় তারা বলে কারচুপি হয়েছে। সুতরাং আমরা ইভিএমে নির্বাচন করব। ’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে, যা ঠিক হয়নি। চেয়ারম্যানের একক ক্ষমতা, এটা ঠিক হয়নি। ’ অতীতে যারা জাতীয় পার্টি করেছেন, নানা কারণে দল থেকে চলে গেছেন, তাদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দুর্দিনে আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। তারা (নেতাকর্মীরা) পার্টিকে শক্তিশালী করবে, সেই বিশ্বাস আমার আছে। তারা নিশ্চয়ই কাজ করবে। ’

সংবাদ সম্মেলনে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ লিখিত বক্তব্যে বলেন, কোনো বিভেদ বা বিভ্রান্তি নয়, রওশন এরশাদের আহ্বানে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আসন্ন সম্মেলন ডাকা হয়েছে।