NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

প্লেব্যাক অভিষেকে মাহি-শিপনকে পেলেন সেতু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৩ এএম

>
প্লেব্যাক অভিষেকে মাহি-শিপনকে পেলেন সেতু

তরুণ সংগীতশিল্পী মোহাম্মদ জসিউর রহমান সেতু। অডিও-ভিডিওতে এ পর্যন্ত প্রায় ২৫টি গানের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। তবে জীবন জীবিকার প্রয়োজনে তাকে থাকতে হয় মালয়েশিয়ায়। সেখানে বসেও ব্যবসার ফাঁকে ফাঁকে গানের চর্চা চালিয়ে যাচ্ছেন।

এবার প্লেব্যাকে অভিষেক হতে যাচ্ছে এই গায়কের। প্রথমবারের মতো তিনি গান করেছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমায়। যেটি শুক্রবার (৭ অক্টোবর) ৩০ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছেন।

সিনেমায় সেতুর গাওয়া প্রথম গানটির শিরোনাম ‘মনের মাঝে নামটা লিখে নাও’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বিন্দিয়া খান। গানের কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী, সুর ও সংগীতায়োজনে রেজওয়ান শেখ। পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও নায়ক শিপন মিত্র।

প্লেব্যাকে গান করার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় দারুণ উচ্ছ্বসিত সেতু। বলেন, ‘প্লেব্যাক গায়ক হিসেবে নিজেকে দেখার ইচ্ছা ছিল অনেক আগে থেকে। অবশেষ সেই সুযোগটি পেলাম। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে গানটি গাওয়ার। কাজটি করতে গিয়ে এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবার ভালোবাসা পেয়েছি। আশা করি শ্রোতাদের ভালোবাসাটাও পাবো।’

উল্লেখ্য, ২০০৬ সালে প্রকাশ পায় জসিউর রহমান সেতুর প্রথম একক অ্যালবাম ‘ফিরে এসো’।