NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

২৫ দিনে ৪২৫ কোটি টাকা তুলে নিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪২ এএম

>
২৫ দিনে ৪২৫ কোটি টাকা তুলে নিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’

বলিউডের জন্য ইতিহাস তৈরির পথে ‘ব্রহ্মাস্ত্র’। বলিউডের ভরাডুবির মাঝে ভেসে ওঠা রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্রকে এ কালের অন্যতম সফল সিনেমা বলে চিহ্নিত করতে চাইছেন বিশেষজ্ঞরা। 

সিনেমার পরিচালক অয়ন জানিয়েছেন, গত ২৫ দিনে ‘ব্রহ্মাস্ত্র’র ঝুলিতে এসেছে ৪২৫ কোটি টাকা! 

পুরাণ আর ফ্যান্টাসির মিশেলে ‘ব্রহ্মাস্ত্র’ অতিপ্রাকৃত শক্তির জয়গান গেয়েছে। সেখানে শিব নামক এক অতিপ্রাকৃত শক্তিধর যুবকের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। অগ্নি-অস্ত্রের অধিকারী শিব। আগুনে তার ক্ষয় নেই। শিবের প্রেমিকার নাম ঈশা। সে সাধারণ মানুষ। যার ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। এ ছাড়াও রয়েছেন নাগার্জুন, মৌনী রায়।
 
মুক্তির আগে বেশ কয়েক মাস ধরে নেটমাধ্যমে বেশ কিছু মানুষকে ‘হ্যাশট্যাগ বয়কট ব্রহ্মাস্ত্র’ লিখতে দেখা গিয়েছিল। রণবীর হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত করেছেন বলে খেপে উঠেছিলেন কেউ কেউ। এ ছবিকেও বয়কটের ডাক দিয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক। তবে অয়নকে আশ্বস্ত করেছিলেন প্রযোজক করণ জোহর। কিছুতেই সৎ কাজ বিফলে যায় না। নিশ্চিত ভাবে বলেছিলেন, অয়নের সাধনার ধন সফল হবেই।