NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে ছড়াচ্ছে কলেরা, ৩৯ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৪ পিএম

>
যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে ছড়াচ্ছে কলেরা, ৩৯ জনের মৃত্যু

যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে এবার বড় আকারে ছড়িয়ে পড়ছে কলেরা। কলেরা আক্রান্ত হয়ে ইতোমধ্যে দেশটিতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘও বিষয়টি নিয়ে বলছে, উৎকণ্ঠাজনকভাবে কলেরা ছড়িয়ে পড়ছে সিরিয়াতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার জানিয়েছে, গত ছয় সপ্তাহে ১০ হাজারেরও বেশি মানুষের মধ্যে কলেরা সংক্রমণের সন্দেহ করা হচ্ছে। 

মারাত্মক এই রোগটি সাধারণত দূষিত খাদ্য বা পানি থেকে হয়। আক্রান্ত হওয়ার পর এটি ডায়রিয়া এবং বমি ঘটায়। 

সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকলে এ রোগ আবাসিক এলাকায় ছড়িয়ে পড়তে পারে। 

গত এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে সিরিয়াতে। এতে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ পানি শোধনাগার, অর্ধেক পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০৯ সালেও একবার বড় আকারে কলেরা ছড়িয়ে পড়েছিল সিরিয়াতে।  

 

এবারের প্রাদুর্ভাবের উৎস হিসেবে ইউফ্রেটিস নদীর পানিকে সন্দেহ করা হচ্ছে। কারণ এ নদীর পানি মারাত্মকভাবে দূষিত।  

খরা, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তুরস্কের তৈরি বাঁধের কারণে পানির প্রবাহ কমে যাওয়ায় দূষণ সমস্যা আরও জটিল করেছে। 

কলেরা আক্রান্ত হয়ে যদিও কেউ কয়েক ঘণ্টার মধ্যে মারা যেতে পারেন, কিন্তু পানিশূন্যতা ঠেকিয়ে ও বিশেষ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসাও সম্ভব। কিন্তু বহু মানুষ ঠিক সময়ে চিকিৎসা পান না। এছাড়া বিশুদ্ধ পানি প্রাপ্তি নিশ্চিত করে প্রাদুর্ভাব রোধ করা যেতে পারে। 

প্রতি বছরে কলেরা আক্রান্ত হয়ে ২১ হাজার থেকে ১ লাখ ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়।