NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

গ্রিসে নানা আয়োজনে পালিত হচ্ছে দুর্গাপূজা


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩২ এএম

গ্রিসে নানা আয়োজনে পালিত হচ্ছে দুর্গাপূজা

গ্রিসে নানা আয়োজনের মধ্যে পালন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গ্রিসে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা গত ১৪ বছর ধরে নানা আয়োজনে উৎসবে আনন্দে উদযাপন করছেন পূজা। 

প্রবাসে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের প্রবাসীরাও এই উৎসব উদযাপনে মেতে উঠেছেন। গ্রিস প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সংগঠন ‘হিন্দু কমিউনিটি ইন গ্রিস’ ২০০৮ সাল থেকে রাজধানী এথেন্সের ওমোনিয়ায় এ পূজার আয়োজন করে আসছে। 

শারদীয় এ পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী সকল পূজারী ও ভক্তবৃন্দের মাঝে বিপুল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ধর্মীয় রীতিনীতি আর বিশ্বাসে দেবী দুর্গা সকল অপশক্তিকে রুখে দিয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে আসেন এমনটা বিশ্বাস ভক্ত অনুরাগীদের।

 

হিন্দু ধর্মাবলম্বীদের এমন আয়োজনে পরিদর্শন করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ধর্ম যার যার উৎসবের আনন্দ সবার এই শ্লোগানে দেশে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠভাবে পালনে সবাইকে শুভেচ্ছা জানান গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। 

পূজা মণ্ডপ পর্দিশন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ, দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পালসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এসময় হিন্দু কমিউনিটি নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা তুষার রায়, সাধারণ সম্পাদক উজ্জল দে, যুগ্ম সম্পাদক নিখিল সাহা প্রমুখ।