NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নতুন গান প্রকাশ করলেন পুষ্পিতা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ এএম

নতুন গান প্রকাশ করলেন পুষ্পিতা

বিনোদন ডেস্ক: ২০১৫ সালে চ্যানেল আই ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় বিজয়ী হন নুজহাত সাবিহা পুষ্পিতা। এরপর থেকে স্টেজ, টিভি, বেতার সব মাধ্যমে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। নিয়ে আসছেন নতুন নতুন মৌলিক গানও।

সেই ধারাবাহিকতায় গত সোমবার ‘জানি তোর সময় নেই’ শিরোনামে গান-ভিডিও প্রকাশ করেছেন পুষ্পিতা। এটি প্রকাশিত হয়েছে ইউটিউবে শিল্পীর নিজস্ব চ্যানেল ‘নুজহাত সাবিহা পুষ্পিতা’ থেকে।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। ভিডিও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন এবং সার্বিক তত্ত্বাবধানে চ্যানেল আই।

গানটি নিয়ে পুষ্পিতা বলেন, গানের কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। সাধ্যমতো চেষ্টা করেছি ভালো গাওয়ার। আমি যে ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি এই গানটি সেরকমই। আশা করি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।