NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

আইসিসির ‘মাস সেরা’র দৌড়ে মনোনয়ন পেলেন জ্যোতি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৪ পিএম

আইসিসির ‘মাস সেরা’র দৌড়ে মনোনয়ন পেলেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের জন্য প্রথমবারের মতো আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ পুস্কার’ জেতার হাতছানি দিচ্ছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। 

ভালো পারফর্ম করায় সেপ্টেম্বর মাসের আইসিসির সেরা খেলোয়াড় পুরস্কারে মনোনয়ন পেয়েছেন তিনি। এ পুরস্কারের জন্য জ্যোতিকে লড়তে হবে ভারতের দুই তারকা খেলোয়াড় হারমানপ্রিত কৌর ও স্মৃতি মান্ধানার সঙ্গে। 

তারা দুজনই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন। জ্যোতির মতো হারমান ও স্মৃতিও প্রথমবারের মতো এবার মনোনয়ন পেলেন।

বাংলাদেশ গত মাসে আরব আমিরাতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে সব ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় । এই আসরে দুইটি ফিফটিসহ ৪৫ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮০ রান করেন জ্যোতি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৬ রানের বড় ও হার না মানা ইনিংস খেলে দলকে দারুণ জয় উপহার দেন জ্যোতি।

এর আগে গত বছরের নভেম্বরে দারুণ পারফরম্যান্সের সুবাদে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আখতার।