NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

২০২১-২২ অর্থবছরে ৯১৮ জনকে পদোন্নতি


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৪ এএম

>
২০২১-২২ অর্থবছরে ৯১৮ জনকে পদোন্নতি

২০২১-২২ অর্থবছরে প্রশাসনে উপসচিব থেকে সচিব পর্যন্ত ৯১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের ‘বার্ষিক প্রতিবেদন ২০২১-২২’ থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) এ প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রতিবেদনে জানানো হয়, সিনিয়র সচিব পদে ১৫ জন, সচিব পদে ২৪ জনকে নিয়োগ/বদলি এবং সচিব পদে ৩৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। গ্রেড-১ পদে ১৬ জনকে পদোন্নতি/নিয়োগ, অতিরিক্ত সচিব পদে ১২৭ জনকে পদোন্নতি ও ২৩২ জনকে নিয়োগ/বদলি, যুগ্মসচিব পদে ১৬১ জনকে পদোন্নতি, উপসচিব পদে ৫৮১ জনকে পদোন্নতি ও নিয়োগ/বদলি করা হয়েছে ৬৮৫ জনকে।

অন্যদিকে, ৪০ জন সিনিয়র সচিব/সচিব, ১০ জন গ্রেড-১ কর্মকর্তা, ১০৭ জন অতিরিক্ত সচিবের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। 

এ সময়ে অতিরিক্ত সচিবের ২টি, যুগ্মসচিবের ৬টি, উপসচিবের ১৩টি, সিনিয়র সহকারী সচিবের ২৬টি, সহকারী কমিশনারের (ভূমি) একটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটি, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য দিতে ২টি স্থায়ী পদ সৃষ্টি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ৩৮তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৩৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া; ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪টি পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে জনবলের চাহিদা পাঠানো হয়েছে। ৯৯ জন কর্মকর্তাকে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ এবং ৩৯ জন কর্মকর্তার অনুকূলে লিয়েন মঞ্জুর করা হয়েছে।