NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বড় মিয়া নাকি ছোট মিয়া, কার ‘বিবি’ হচ্ছেন জাহ্নবী?


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৯ এএম

>
বড় মিয়া নাকি ছোট মিয়া, কার ‘বিবি’ হচ্ছেন জাহ্নবী?

এবার বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। শোনা যাচ্ছে, আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাতে যুক্ত হচ্ছেন ‘কার্গিল গার্ল’। সূত্রের বরাতে, এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্ট কেউ মুখ না খুললেও জাহ্নবী যে থাকছেন সেটা অনেকটাই নিশ্চিত।

এই সিনেমায় অক্ষয়-টাইগার থাকছেন সেটা আগেই জানা গিয়েছিল। দর্শকের আগ্রহ ছিল তাদের বিপরীতে প্রধান নারী চরিত্রে কে থাকবেন? শোনা যাচ্ছে, এই সিনেমায় জাহ্নবীর থাকা অনেকটাই নিশ্চিত। ধীরে ধীরে বাকিদের নামও সামনে আসবে। নির্মাণ সংশ্লিষ্টরা চাচ্ছেন ধামাকা কাস্টিং দিয়ে দর্শকদের বড়সড় চমক উপহার দিতে।

নির্মাতা আলি আব্বাস জাফর এরআগে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো অলটাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। তিনি চাচ্ছেন তার পরবর্তী সিনেমাটাও যেন দর্শক সাদরে গ্রহণ করে। তাই কোনোকিছুরই কমতি রাখতে চাচ্ছেন না ‘গুন্ডে’ নির্মাতা।

পূজা এন্টারটেইমেন্টের ব্যানারে এ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। ইউরোপ, সৌদি আরব’সহ বিশ্বের উন্নত কয়েকটি দেশে হবে এই সিনেমার শুটিং। আগামী বছরের বড়দিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের সিনেমাটি।