NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

বিদ্যুৎহীন এক সন্ধ্যা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১৪ এএম

>
বিদ্যুৎহীন এক সন্ধ্যা

বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার দুপুর ২টার পর বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো রাজধানীসহ দেশের বড় একটি অংশ। শুরুর দিকে বিষয়টিকে লোডশেডিং ভাবা হলেও পরে বোঝা যায় আসলে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে ট্রিপ বা বিপর্যয়ের কারণে দেশের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।  

এই বিপর্যয়ের কারণে সন্ধ্যার পর আক্ষরিক অর্থেই অন্ধকার নেমে আসে ঢাকার পথে। অন্যান্য দিনে সড়কবাতির আলোয় পথঘাট ঝলমল করলেও আজকের সন্ধ্যা ছিল ভিন্ন। ঢাকা পোস্টের প্রতিবেদকরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে প্রত্যক্ষ করেছেন কেমন গেল বিদ্যুৎহীন এই সন্ধ্যা। তার কিছু চিত্র নিচের ছবিগুলোতে- 


সন্ধ্যার পর ফিলিং স্টেশনগুলোতে জেনারেটরের তেল কেনার জন্য ভিড় বাড়ে মানুষের। তেল সরবরাহ করতে হিমশিম খেতে হয় ফিলিং স্টেশনের কর্মচারীদের।  


বিদ্যুৎ কখন আসবে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য ছিল না। ফলে মোমবাতি কিনতেও ভিড় করেন সাধারণ মানুষ। আর সেই সুযোগে ৫ টাকার মোমবাতি ২০ টাকাতেও বিক্রি করেছেন অনেক ব্যবসায়ী। 


বিদ্যুৎ বিপর্যয়ের কারণে নানামুখী ভোগান্তিতে পড়তে হয়েছে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের। বিঘ্ন ঘটছে সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাতেও। বিশেষ ব্যবস্থায় চলেছে অপারেশন থিয়েটার (ওটি) ও আইসিইউ।