NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মাশরাফির জন্মদিনে মুশফিক-মেহেদীর শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৪ পিএম

>
মাশরাফির জন্মদিনে মুশফিক-মেহেদীর শুভেচ্ছা

এক এক করে জীবনের ৩৮ তম বসন্তে পৌঁছে গেলেন বাংলাদেশ দলের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তারকা পেসারের। এরপর এখন পর্যন্ত লাল-সবুজের জার্সিতে খেলেছেন ৩১০ আন্তর্জাতিক ম্যাচ।

২০২০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ম্যাশ। এরপর বয়সের ভার আর ইনজুরিসহ নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি এ পেসারের। তবে খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া লিগগুলোতে।

দেশের তারকা এই ক্রিকেটারের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকুর রহিম লিখেছেন, 'শুভ জন্মদিন কিংবদন্তি. আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।'

জাতীয় দলের তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান মাশরাফিকে নিয়ে লেখেন, 'শুভ জন্মদিন মাশরাফি ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুন।'

মাঠের ক্রিকেটের মাশরাফির পুরোনো বন্ধু নাফিস ইকবাল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা। আপনার সাথে কাটানো সময়গুলো বেশ উপভোগ্য। ভালো থালবেন।' 

বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান ও মাশরাফিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি লেখেন, 'শুভ জন্মদিন চ্যাম্প। দিনটির জন্য অনেক শুভকামনা'