NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রাতে ক্ষুধার্ত মানুষদের খুঁজে খাবার খাওয়াতেন সালমান!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৬ এএম

রাতে ক্ষুধার্ত মানুষদের খুঁজে খাবার খাওয়াতেন সালমান!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আয়েশা জুলকা ছিলেন তাঁর সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। নব্বইয়ের দশকে বেশ জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি। ১৯৯১ সালে সালমান খান অভিনীত ‘কুরবান’ সিনেমা দিয়েই বলিউডে পা রেখেছিলেন এই অভিনেত্রী। তিন দশক পেরিয়ে গেলেও এখনো সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ তিনি।

সালমান খানকে তিনি সত্যিকারের মানুষ হিসেবেই দাবি করেন।

ভারতীয় গণমাধ্যম ‘মিড-ডে’র সঙ্গে সাম্প্রতিক কথোপকথনে আয়েশা বলেন, ‘আমি সালমানকে খুব পছন্দ করি। কারণ তিনি একজন মহান মানুষ। আমার মনে আছে, যখনই আমরা শুটিং শেষ করে বাড়ি ফিরতাম, তিনি বসে বসে শুটিংয়ে বেঁচে যাওয়া খাবার প্যাক করতেন। বাড়ি ফেরার পথে ভিক্ষুকদের খুঁজে বের করার চেষ্টা করতেন। রাত গভীর হলেও রাস্তায় কোনো ক্ষুধার্ত মানুষকে দেখলে তিনি তাকে জাগিয়ে তুলে খাওয়াতেন। ’

আয়েশা আরো জানান, সিনেমার ইউনিটের সকলের খাওয়াদাওয়ার পর বাড়তি খাবার সযত্নে প্যাক করতেন সালমান। ইউনিটের কারো বাড়িতে খাবার প্রয়োজন হলে তিনি পাঠাতেন। বাকি খাবার রাস্তায় বেরিয়ে কোনো ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিয়ে বাড়ি ফিরতেন। তখনো যেমন ছিলেন সালমান, আজও তেমনটাই রয়েছেন। তিনি একজন অসাধারণ মানুষ।

এখন বলিউডের বাইরে থাকলেও ‘খিলাড়ি’, ‘জো জিতা ওহি সিকান্দার’-এর মতো সফল সিনেমা করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন আয়েশা। কাঙ্ক্ষিত সাফল্য পেয়েও একসময় বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে ‘জিনিয়াস’ নামে একটি সিনেমায় শেষ দেখা গিয়েছিল তাঁকে। চার বছর পর ওয়েব সিরিজ ‘হাশ হাশ’ দিয়ে নতুন করে ফিরেছেন এই অভিনেত্রী।  

অন্যদিকে নিজের আসন্ন সিনেমা ‘টাইগার-৩’-এর কাজ নিয়ে ব্যস্ত সালমান খান। আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি। এতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র : পিংকভিলা