NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

শান্তিরক্ষী মিশনে ৪ বাংলাদেশি গুরুতর আহত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১৫ এএম

>
শান্তিরক্ষী মিশনে ৪ বাংলাদেশি গুরুতর আহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কর্মরত চার বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আভিযানিক কার্যক্রম পরিচালনার সময় বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলা চালালানো হয়। এতে তারা গুরুতর আহত হন।

আহত শান্তিরক্ষীরা হলেন মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম এবং সৈনিক শরীফ হোসেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত শান্তিরক্ষীদের অনতিবিলম্বে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বুয়ারে স্থানান্তর করা হয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে রয়েছেন।