NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বেনজিমার পেনাল্টি মিস; আনচেলোত্তি বলছেন, এ রকম হতেই পারে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৫ পিএম

বেনজিমার পেনাল্টি মিস; আনচেলোত্তি বলছেন, এ রকম হতেই পারে

স্পোর্টস ডেস্ক: চোট কাটিয়ে প্রায় তিন সপ্তাহ পর মাঠে ফিরেই দুঃস্বপ্ন উপহার দিয়েছেন করিম বেনজিমা। দরকারি সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে হাতছাড়া করেন দলকে এগিয়ে নেওয়ার সুযোগ। এতে ওসাসুনার সঙ্গে ড্র করে রিয়াল। অবশ্য বেনজিমাকে দায় দিলেন না কার্লো আনচেলোত্তি।

বলছেন, মাঝেমধ্যে এমন দুর্ঘটনা ঘটেই থাকে।

 

সান্তিয়াগো বের্নাব্যুতে গত রাতে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪২তম মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। অবশ্য ৫০তম মিনিটে ম্যাচে সমতা ফেরান ওসাসুনার কিকে গার্সিয়া। এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল রিয়ালের সামনে। ৭৯তম মিনিটে পেনাল্টি পায় রিয়াল। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন চোট কাটিয়ে ফেরা করিম বেনজিমা। মৌসুমে প্রথমবার পয়েন্ট হারাল রিয়াল।

পয়েন্ট হারালেও পেনাল্টি মিস করা বেনজিমা বা দলের কাউকে দোষারোপ করেননি কার্লো আনচেলোত্তি। বরং সামনে এগোনোর ভাবনা ইতালিয়ান এই কোচের, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল, তবে আমরা পেনাল্টিতে সুযোগ পেয়ে হাতছাড়া করলাম। যদিও এটা স্বাভাবিক। হোঁচট আসতেই পারে। বেনজিমা তার কাজ করেছে। খুব ভালো খেলেই সে পেনাল্টিতে সুযোগটি পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। দুর্ঘটনা হতেই পারে মাঝেমধ্যে। সামনে এগোতে হবে আমাদের। ’

রিয়ালের এই ড্রতে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই আছে বার্সেলোনা। দুই দলেরই সমান ৭ ম্যাচে পয়েন্ট ১৯।