NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:২৪ পিএম

>
পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ ধরে রাখার মিশনটা শুরু করেছিল বাংলাদেশ। তবে ছন্দটা দ্বিতীয় ম্যাচেই কেটে গেল স্বাগতিকদের। পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাই হয় তথৈবচ। পাক বোলার ডায়ানা বেগ আর সাদিয়া ইকবালের তোপে শুরুর দুই ওভারে দুই ওপেনারকে খুইয়ে বসে স্বাগতিকরা। এরপর দলের তৃতীয় রানটা তুলতে বিদায় নেন আরেক ব্যাটার রুমানা আহমেদও।

এরপর লতা মণ্ডলকে সঙ্গে নিয়ে অধিনায়ক নিগার সুলতানা পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ২৬ রান করে সেই জুটিও ভাঙে লতার বিদায়ে। অধিনায়ক নিগার অভিজ্ঞ ক্রিকেটার সালমাকে সঙ্গে নিয়ে আরও একটা ছোট জুটি গড়েন, তবে দলীয় ৪২ রানে তিনিও বিদায় নেন।

এরপর বাংলাদেশি ব্যাটারদের আসা যাওয়ার মিছিল দেখতে দেখতেই সালমা খেলেন ২৯ বলে ২৪ রানের ইনিংস। যার ফলে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহটা দাঁড়ায় ৭০-এ।

জবাবে পাকিস্তান প্রথম ওভারেই তুলে বসে ১৩ রান। সফরকারীদের অভিপ্রায়টা প্রকাশ পেয়ে গিয়েছিল তখনই। মুনিবা আলী আর সিদরা আমিনের কল্যাণে পাকিস্তানকে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলে ৪০ রান। তাতে ১০ উইকেটের ব্যবধানে হারের শঙ্কাটাও পেয়ে বসে বাংলাদেশ শিবিরে।

সে শঙ্কাটা অবশ্য বাস্তবে রূপ নেয়নি। ৪৯ রানে সালমা খাতুনের বলে মুনিবা আলী ফেরেন ১৯ বলে ১৪ রান করে। তবে বাকি রানটা পাকিস্তান অনায়াসেই টপকে গেছে সিদরা আর বিসমাহর ব্যাটে চড়ে। ৯ উইকেটে জয় নিয়ে শীর্ষস্থানটাও পাকাপোক্ত করে ফেলে পাকিস্তান। আর নেট রান রেটে পিছিয়ে বাংলাদেশ চলে যায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।