NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিদেশগামীদের করোনা পরীক্ষা হবে টিবি হাসপাতালে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২০ এএম

>
বিদেশগামীদের করোনা পরীক্ষা হবে টিবি হাসপাতালে

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার স্থান পরিবর্তন করা হচ্ছে। আগামী ৬ অক্টোবর থেকে তাদের করোনার নমুনা পরীক্ষা শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে হবে।

রোববার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর থেকে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে। এদিন থেকে আর্মি স্টেডিয়ামের পরিবর্তে শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে পরীক্ষা চালু হবে।

জানা গেছে, শুরুতে মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের করোনা ডেডিকেটেড হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দিতে হতো বিদেশগামী যাত্রীদের। এরপর স্বাস্থ্য অধিদপ্তর গত ৬ জুলাই আর্মি স্টেডিয়ামে করোনার নমুনা পরীক্ষার সুবিধা চালু করে। সরকারি ব্যবস্থায় যেকোনো বিদেশগামী বাংলাদেশি যাত্রী মাত্র ১০০ টাকায় এ সেবা নিতে পারেন।

ঢাকার বাইরেও সরকারি ব্যবস্থার অধীনে আরও ১৬টি জেলায় একই সেবা পাওয়া যায়। এ ছাড়া ৭০টি বেসরকারি ল্যাব আছে, যেখান থেকে ২ হাজার ৫০০ টাকায় একই দেওয়ার অনুমতি আছে।