NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ব্রিটিশ প্রধানমন্ত্রীর 'আপত্তি', জলবায়ু সম্মেলনে যাবেন না রাজা


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৭ এএম

ব্রিটিশ প্রধানমন্ত্রীর 'আপত্তি', জলবায়ু সম্মেলনে যাবেন না রাজা

আর্ন্তজাতিক ডেস্ক: চলতি বছরের নভেম্বরে মিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের কপ ২৭ জলবায়ু সম্মেলন। ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের যোগ দেওয়ার কথা ছিল সেই সম্মেলনে।  

রাজা তৃতীয় চার্লস নিজেও ওই সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন। তবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস ‘আপত্তি’ জানানোর পর সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ রাজা।

 

 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেছেন তার বড় ছেলে চার্লস। মিসরের সম্মেলনে বক্তব্য দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।  

রানির মৃত্যুর ঠিক দুদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়া লিজ ট্রাস গত মাসে বাকিংহাম প্যালেসে চার্লসের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের সময় এর বিরোধিতা করেছেন। এরপর পরিকল্পনাটি বাতিল হয়ে যায়।

সৌদি গেজেট জানিয়েছে, জলবায়ু সম্মেলনে চার্লস যোগ দেবেন না বলে বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে। রাজা পরামর্শ চেয়েছিলেন এবং লিজ ট্রাস তা দিয়েছেন।

বাকিংহাম প্যালেস আরো জানিয়েছে, পারস্পরিক বন্ধুত্ব ও শ্রদ্ধার ভিত্তিতে সেখানে ঠিক করা হয়েছে যে রাজা ওই সম্মেলনে যাবেন না।

একটি সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সানডে টাইমস দাবি করেছে, গত মাসে বাকিংহাম প্যালেসে চার্লসের সঙ্গে লিজ ট্রাসের ব্যক্তিগত সাক্ষাৎ ‘সৌহার্দ্যপূর্ণ’ ছিল এবং ‘সেখানে কোনো উত্তেজনা ছিল না’।

সূত্র : সানডে টাইমস, রয়টার্স, সৌদি গেজেট।