NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন বুবলী


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৯ এএম

>
ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন বুবলী

কয়েকদিন ধরেই দেশের শোবিজে সবচেয়ে চর্চিত নাম নায়িকা বুবলী, শাকিব খান ও তাদের সন্তান। ২৭ সেপ্টেম্বর শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের পুরনো ছবি প্রকাশ করে তুমুল হইচই ফেলে দেন বুবলী। শুরু হয় সেই সন্তানের বাবাকে নিয়ে নানান জল্পনা-কল্পনা।

৩০ সেপ্টেম্বর বুবলী এবং শাকিব দুজনেই জানিয়ে দেন বাবা-মা হয়েছেন তারা। প্রকাশ করেন ছেলের ছবি। জানিয়ে দেন তার নাম শেহজাদ খান বীর। এরপর থেকে বীরকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা। এরইমধ্যে ছেলের নামে ফেসবুকে পেজ খুলেছেন বুবলী। ছবিসহ কয়েকটি পোস্টও দেওয়া হয়েছে সেই পেজ থেকে। মিলেছে তুমুল সাড়াও।

রাতারাতি স্টার কিড বনে যাওয়া বীরকে নিয়ে সবার নানান কৌতূহলের মধ্যেই তার নতুন ছবি প্রকাশ করলেন মা বুবলী। তাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদও দিয়েছেন এই নায়িকা। চেয়েছেন দোয়াও।

রবিবার (২ অক্টোবর) বীরের নতুন দুটি ছবি প্রকাশ করে  ক্যাপশনে বুবলী লেখেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য। দয়া করে তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

ছবিতে দেখা যায় নীল রঙের পাঞ্জাবির সঙ্গে ফতুয়া পরে আছেন ক্ষুদে বীর। মাথায় টুপি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। প্রথম ৩০ মিনিটেই বুবলীর এই পোস্টে লাইক পড়েছে প্রায় ৫০ হাজার। নানান মন্তব্যে শাকিব-বুবলীর ছেলেকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে নেটিজেনরা।