NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

আগামী প্রজন্মের কাছে সম্প্রীতির বিশ্ব উপহার দিতে হবে : স্পিকার


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:৩৯ এএম

>
আগামী প্রজন্মের কাছে সম্প্রীতির বিশ্ব উপহার দিতে হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকল ধর্মের মর্ম কথা মানবতার জয়গান। ধর্ম নিরপেক্ষ এ দেশে শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্মের কাছে শান্তি ও সম্প্রীতির বিশ্ব তুলে দিতে আমাদের একযোগে কাজ করে যেতে হবে। 

শনিবার রাজধানী বনানী মাঠ পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূইয়া দিলন এবং গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার সারওয়াত সিরাজ, গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি পান্না লাল দত্ত এবং সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ ঘোষ।

 
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমগ্র রাজনৈতিক জীবনের দর্শনই ছিল অসাম্প্রদায়িকতা এবং মানবতাবাদ। ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন তিনি আজীবন লালন করেছেন। তাই আমাদের সংবিধানে সকল ধর্মাবলম্বী মানুষের জন্য সমান সুযোগ ও অধিকার রাখা হয়েছে।
 
তিনি বলেন, আবহমান বাংলার চিরায়ত বৈশিষ্ট্যই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই সোনার বাংলায় যেকোনো ধর্মীয় উৎসব সমগ্র দেশ ও জাতিকে এক অপূর্ব মেলবন্ধনে আবদ্ধ করে এবং তারই বহিঃপ্রকাশ ঘটে সকল ধর্মের বিভিন্ন উৎসবে। 

স্পিকার বলেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের করে উন্নয়নশীল দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশের কাতারে উন্নত করার লক্ষ্যেই সকলকে কাজ করতে হবে।