NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

প্রাক্তন স্বামী আরবাজে মুগ্ধ মালাইকা


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫৬ এএম

>
প্রাক্তন স্বামী আরবাজে মুগ্ধ মালাইকা

মালাইকা-আরবাজের বিচ্ছেদ নিয়ে চর্চা কম হয়নি। এ সিদ্ধান্তের নেপথ্যে কারণ অনুসন্ধানও করেছিলেন অনেকেই। এবার নতুন করে আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে তারা। 

২০১৭ সালে ভেঙে যায় ১৮ বছরের দাম্পত্য। নিজেদের মতো করে জীবন সাজিয়েছেন তারা। আরবাজ খান এবং মালাইকা অরোরা। দুই জনের পথ এখন আলাদা হলেও বন্ধুত্ব রয়েছে অটুট।

বিচ্ছেদ মোটেই মধুর নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে আলাদা হওয়ার পরেই খুলে যায় সম্পর্কের নতুন দিক। যেমনটা হয়েছে মালাইকা-আরবাজের ক্ষেত্রে। এ বিষয়ে মালাইকা বললেন, এখন আমাদের সমীকরণ আরও ভালো হয়ে উঠেছে। আমরা অনেক পরিণত হয়েছি। একজন মানুষ হিসেবেও উন্নতি হয়েছে আমার। ছেলের সঙ্গেও সম্পর্ক আরও ভালো হয়েছে। ও জানে যে, এখন আমি খুশি।

মালাইকার কথায়, প্রাক্তন স্বামীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আমি খুশি। নিজের জন্য রুখে দাঁড়াতে পেরেছি। 

আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েন মালাইকা। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। অন্যদিকে, আরবাজও ভালোবাসা খুঁজে পেয়েছেন অভিনেত্রী জর্জিয়া আড্রিয়ানির মধ্যে।

'ইন্ডিয়াস বেস্ট ডান্সার'-এর বিচারক হিসেবে শেষ পর্দায় এসেছেন মালাইকা। অন্য কে আরবাজকে দেখা যাবে সনি লাইভ-এর তনভে।