NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

কঠোর নিরাপত্তায় শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৮ পিএম

>
কঠোর নিরাপত্তায় শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী

আগেই চূড়ান্ত ছিলো শনিবার (১ অক্টোবর) সকাল থেকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান ও বুবলী। সন্তান ইস্যুতে আলোচনায় থাকা এই জুটি সে কথামতোই ক্যামেরার সামনে দাঁঁড়িয়েছেন। সকাল থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেল কঠোর নিরাপত্তায় চলছে সেই গানের দৃশ্যধারণ।

এর মাধ্যমে দীর্ঘ ১১ মাস পর আবারও সিনেমার শুটিংয়ে ফিরলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। সঙ্গী তার সন্তান শেহজাদ খান বীর-এর মা বুবলী। জানা গেছে, ওই হোটেলের প্রবেশ পথ বন্ধ করেই চলছে শুটিং। বাহিরে অবস্থান করছে অসংখ্য নিরাপত্তা কর্মী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাকিব ও বুবলী দুজনই তাদের ছেলে হওয়ার খবর জানান সামাজিক মাধ্যমে। এরপরই থেকেই বিষয়টি নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। দুই তারকা আবার একসঙ্গে শুটিংয়ে ফেরেন কিনা সেটা নিয়েও ছিলো সংশয়। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে শুটিং সেটে ‘বসগিরি’ জুটি।

জানা গেছে, ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার সব শুটিং শেষ। শুধু এই গানই বাকি। ফলে শাকিব-বুবলী দুজনেই চাইছেন কাজটি যেভাবেই হোক শেষ করে দিতে। সে কথা অনুযায়ী শুটিং সেটে হাজির হন তারা। শোনা যাচ্ছে এটিই হতে পারে শাকিব-বুবলী জুটির শেষ সিনেমা! 

উল্লেখ্য, ‘লিডার: আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনার সিনেমা। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান। এর আগে, ২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল সিনেমাটির দৃশ্যধারণ। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরে লকডাউনসহ নানা কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। সিনেমার এ গানটি শেষ করেই মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।