NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

প্রিমিয়ার কাবাডিতে নৌবাহিনী চ্যাম্পিয়ন


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ১২:৪৬ পিএম

>
প্রিমিয়ার কাবাডিতে নৌবাহিনী চ্যাম্পিয়ন

প্রিমিয়ার বিভাগ কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। লিগে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। 

এবারের লিগে ১৪টি দল অংশগ্রহণ করেছে। প্রথমে খেলা হয় তিন গ্রুপে। পরে তিন গ্রুপের শীর্ষ দুই দল ওঠে সুপার সিক্সে। সুপার সিক্সে সর্বোচ্চ ১০ পয়েন্ট পেয়ে নৌবাহিনী লিগ চ্যাম্পিয়ন হয়৷ 

শনিবার পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এসময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।