NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

যানজটে নাকাল বেঙ্গালুরু, শহরের ভেতর চলতে চালু হচ্ছে হেলিকপ্টার


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০১:৫২ পিএম

>
যানজটে নাকাল বেঙ্গালুরু, শহরের ভেতর চলতে চালু হচ্ছে হেলিকপ্টার

১৫-২০ মিনিটের পথ যেতে এক ঘণ্টা। ঢাকা শহরে যারা থাকেন তাদের কাছে এ এক অতিপরিচিত দৃশ্য। ভারতের বেঙ্গালুরু শহরের হালও একই। গোটা ভারতে বিশেষ দুর্নাম রয়েছে ভারতের এই শহরের।  

আর তাই যানজট এড়াতে বেঙ্গালুরু শহরের মধ্যেই চালু হতে যাচ্ছে হেলিকপ্টার পরিষেবা। অবশ্য ট্যাক্সির মতো চাইলেই যেকোনো রুটে যাওয়া যাবে না এ হেলিকপ্টারে। 

শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিমানবন্দরে যাওয়া যাবে হেলিকপ্টারে। ১০ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে এ পরিষেবা।  শুরুতে দুটি হেলিকপ্টার চালানো হবে। 

 

এক বছরে বেঙ্গালুরুর একজন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় ১০ দিন ৩ ঘণ্টা

ফলে গাড়িতে যেতে যে গন্তব্যে পৌঁছাতে আগে সময় লাগত ২ ঘণ্টারও বেশি সময়, সেখানে এখন পৌঁছে যাওয়া যাবে মাত্র ১২ মিনিটে। টিকিটের মূল্য বাবদ যাত্রীদের দিতে হবে ৩,২৫০ টাকা, এর সঙ্গে কিছু কর যোগ হবে। 

আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেঙ্গালুরু শহরের রাস্তার যানজটের চাপ ছাপিয়ে গেছে মুম্বাইকেও।  এক বছরে বেঙ্গালুরুর একজন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় ১০ দিন ৩ ঘণ্টা।