NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সমাজে এখনো মানুষ উপোস থাকে : পরিকল্পনামন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

>
সমাজে এখনো মানুষ উপোস থাকে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সমাজে এখনো কিছু মানুষ উপোস থাকে, আধপেটা থাকে। এখনো কিছু মানুষ অবিচারের স্বীকার হয়, নানা ধরণের লাঞ্ছনার শিকার হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘গৃহকর্মীর অধিকার আমাদের অঙ্গীকার’ শীর্ষক জাতীয় সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ, কৃষক, মজুর ও নারীদের জন্য শেখ হাসিনার দরদ আছে। তিনি তাৎক্ষণিকভাবে এসব মানুষের জন্য কিছু করতে চান।

সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, আইনের সঙ্গে মিলিয়ে সমাজের এসব হতদরিদ্র মানুষের জন্য আপনারা ২০০ থেকে ৩০০ কোটি টাকার প্রস্তাব নিয়ে আসুন। আমরা এটা দেখব। সব জায়গায়ই কিছু আইনি বাধা, সাংস্কৃতিক বাধা আছে। এটা পার হওয়ার পর আমরা অনুমোদন দেবো। আপনারা শেখ হাসিনাকে সাহায্য ও সহযোগিতা করবেন। সামাজিক শান্তি নষ্ট হলে বিষয়টি সবার জন্য অমঙ্গল।

গৃহকর্মী অধিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। আইনে রয়েছে এখানে সবাই স্বাধীন। কিন্তু বাস্তবে সব মানুষ স্বাধীন নয়। কোনো গৃহকর্তা বাড়াবাড়ি করবেন, এটা উচিত নয়। গৃহকর্মীর জন্য পরিষ্কার আইন থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের মানুষ উন্নয়নের অর্থ বুঝতে পেরেছে। তারা আরও উন্নয়ন চায়। গ্রামের মানুষও বিদ্যুৎ, সড়ক, স্বাস্থ্য খাতের আরও উন্নয়ন চায়।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী প্রমুখ।