NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ১০:১৯ এএম

>
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক জিলানী। এ সময় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। 

এদিকে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয়, জেলা, উপজেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।