NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের জবাব, যা বললেন ট্রাম্প মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩ বিজয়ের শপথ অনুষ্ঠানে বিপাকে অভিনেত্রী রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
Logo
logo

জীবনধারণের সহায়ক সামগ্রী পেলেন ভাসানচরের রোহিঙ্গারা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩২ এএম

>
জীবনধারণের সহায়ক সামগ্রী পেলেন ভাসানচরের রোহিঙ্গারা

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জীবিকা নির্বাহ কার্যক্রম-২ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ৫১২টি পরিবারের মাঝে ১২ ধরনের জীবনধারণের সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রায় এক হাজার ৮০০ রোহিঙ্গা উপকৃত হবেন। 

বুধবার ভাসানচরে রোহিঙ্গাদের হাতে এসব সামগ্রী তুলে দেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আশ্রয়ণ-৩ প্রকল্প পরিচালক কমোডর এম রাশেদ সাত্তার, শরণার্থী সেলের প্রধান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাসান সারওয়ার প্রমুখ।

জীবিকা সামগ্রীর মধ্যে রয়েছে-  ১১৫টি ঝাঁকি জাল, ১৫০টি সেলাই মেশিন, ৩০টি রিকশা-ভ্যান, ৩০টি এমব্রয়ডারি আইটেম, ১৫০টি ছাগল, দুটি কম্পিউটার সেট, ২ সেট স্ক্যানার, ফটোকপি ও প্রিন্টার, ১২ সেট সেলুন সামগ্রী, ১০ সেট মুচির সামগ্রী, ১০ সেট রিকশা ভ্যান মেকানিক আইটেম, একটি ক্যামেরা (ডিজিটাল) এবং চার সেট স্পোর্টস আইটেম। জীবনধারণের সহায়ক সামগ্রী পেয়ে সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপকারভোগী রোহিঙ্গারা।

গত বছরের ১৬ জুলাই প্রথমবারের মতো রোহিঙ্গাদের মাঝে জীবিকা নির্বাহ সামগ্রী বিতরণ করা হয়েছিল।